মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা বন্দরে জামাতার বিরুদ্ধে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ, ইউএনও’র কাছে মায়ের আর্জি দৈনিক আজকের নীরবাংলার ১৭ বছরে পদার্পণ: ট্রাফিক টিআই এম এ করিম’কে বিশেষ সম্মাননা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডডেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সংরক্ষিত নারী আসনের প্রার্থী এড. আসমা হেলেন বিথী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৪৩ 🪪

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সমাগত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসমা হেলেন বিথী।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিশেষ শুভেচ্ছা বার্তায় তিনি দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও নিরাপদ জীবন কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় অ্যাডভোকেট আসমা হেলেন বিথী বলেন, “দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা, ত্যাগ ও আত্মশুদ্ধির পর আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সাম্য ও সম্প্রীতির মহামিলন। পবিত্র রমজান মাস আমাদের যে সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দিয়েছে, তা কেবল এক মাসের জন্য নয়, বরং তা আমাদের প্রাত্যহিক জীবনের পাথেয় হওয়া উচিত।”

তিনি আরও বলেন, “ঈদের এই আনন্দ কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সমাজের সকল ভেদাভেদ ভুলে আমাদের চারপাশে থাকা সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র মানুষের মুখেও হাসি ফোটাতে হবে। সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যাতে ধনী-গরিব নির্বিশেষে সবাই মিলে ঈদের আনন্দ সমানভাবে ভাগ করে নিতে পারে।”

পরিশেষে এই নারী নেত্রী ও আইনজীবী সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, “পরম করুণাময় আল্লাহ তায়ালা আমাদের সবার সিয়াম ও ইবাদত কবুল করুন। পবিত্র ঈদুল ফিতর আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাই পরিবার-পরিজন নিয়ে নিরাপদে থাকুন এবং আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করুন। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের উষ্ণ শুভেচ্ছা— ঈদ মোবারক!”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102