পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল।
গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস কঠোর সিয়াম সাধনার পর আমাদের মাঝে আবারো আনন্দের বার্তা নিয়ে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সাম্য ও ভ্রাতৃত্বের এক অপূর্ব মেলবন্ধন। ঈদ আমাদের শেখায় সব ভেদাভেদ ভুলে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে চলার।”
তিনি আরও বলেন, “সমাজের ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জীবনে ঈদের আনন্দ সমানভাবে ছড়িয়ে পড়ুক। বিশেষ করে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি আমাদের কৃষক সমাজ এবং খেটে খাওয়া মেহনতি মানুষের জীবনে ঈদের এই আনন্দ যেন অনাবিল সুখ ও শান্তি বয়ে আনে, আমি সেই কামনাই করি। বিগত দিনের সব দুঃখ-কষ্ট ও গ্লানি ভুলে আমরা যেন একটি বৈষম্যহীন, সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারি, পবিত্র ঈদুল ফিতরে এটাই হোক আমাদের অঙ্গীকার।”
শুভেচ্ছা বার্তার শেষে সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং সবাইকে নিজ নিজ পরিবারের সাথে নিরাপদে ও সুন্দরভাবে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানান। পরিশেষে তিনি নারায়ণগঞ্জসহ সারাদেশের সর্বস্তরের জনগণকে আন্তরিকভাবে জানান— ‘ঈদ মোবারক’।