মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা বন্দরে জামাতার বিরুদ্ধে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ, ইউএনও’র কাছে মায়ের আর্জি দৈনিক আজকের নীরবাংলার ১৭ বছরে পদার্পণ: ট্রাফিক টিআই এম এ করিম’কে বিশেষ সম্মাননা

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, জাগ্রত হোক সম্প্রীতি’— দেশবাসীকে যুবদল নেতা জোসেফের ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১০১ 🪪

দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির পর সমাগত মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের অন্যতম নেতা মাজহারুল ইসলাম জোসেফ।

গণমাধ্যমে পাঠানো এক বিশেষ শুভেচ্ছা বার্তায় তিনি সবার সুখ, শান্তি, সমৃদ্ধি ও নিরাপদ জীবন কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ বলেন, “দীর্ঘ এক মাস কঠোর সিয়াম সাধনা, ত্যাগ ও আত্মশুদ্ধির পর আমাদের মাঝে পুনরায় রহমত ও খুশির বার্তা নিয়ে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মুসলমানদের জীবনে কেবল একটি উৎসব নয়, এটি সাম্য, ভ্রাতৃত্ব ও মহামিলনের এক অনন্য শিক্ষা। সমাজের ধনী-গরিব, উঁচু-নিচু সব ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার মাঝেই ঈদের প্রকৃত সার্থকতা নিহিত।”

দেশের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপট তুলে ধরে এই যুবনেতা বলেন, “এই পবিত্র দিনে আমাদের প্রধান দায়িত্ব হলো— নিজেদের সামর্থ্য অনুযায়ী সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। “বিশেষ করে যুবসমাজের প্রতি মানবিক সমাজ গড়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “দেশের যেকোনো ক্রান্তিলগ্নে যুবসমাজই সবসময় সবার আগে এগিয়ে এসেছে। আমি যুবদলের সকল নেতাকর্মীসহ তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানাই, আসুন আমরা সব ভেদাভেদ ভুলে একটি বৈষম্যহীন, সম্প্রীতিশীল ও মানবিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ হই। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে আমরা যেন ঈদের আনন্দকে পূর্ণতা দিতে পারি।”

পরিশেষে তিনি একটি গণতান্ত্রিক ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে মহান রাব্বুল আলামিনের দরবারে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করেন এবং সবাইকে পবিত্র ‘ঈদ মোবারক’ জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102