মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা

লাঙ্গলবন্দে স্নানোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৩৭ 🪪
আগামী ২৪ থেকে ২৬ মার্চ হিন্দু ধর্মাবলম্বীদের পুণ্যতোয়া ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী লাঙ্গলবন্দ স্নানোৎসব। এই উৎসবকে কেন্দ্র করে বুধবার (১১ মার্চ) বেলা ৩ ঘটিকায় নারায়ণগঞ্জের ঐতিহাসিক রাজঘাট ও গান্ধীঘাট পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
​বন্দর উপজেলা আমীর খোরশেদ আলম ফারুকীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আমিরুল ইসলামের সঞ্চালনায়  পরিদর্শনপূর্বক সার্বিক বিষয়ে আলোচনা   অনুষ্ঠিত হয়।
​পরিদর্শনকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন, “আসন্ন স্নানোৎসবে জেলা প্রশাসকসহ সকল রাজনৈতিক দল সহযোগিতা করে থাকে। এবার জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়ায় আমরা কৃতজ্ঞতা জানাই। উৎসবে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে আমরা আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
​পরিদর্শনে অংশ নিয়ে জেলা জামায়াতে ইসলামীর আমীর মমিনুল হক সরকার বলেন, “আমরা আশা করছি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হবে। কোনো ধরণের সমস্যা দেখা দিলে আমরা সার্বিক সহযোগিতা প্রদান করব।”
​মহানগর জামায়াতের শীর্ষ নেতা মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “আমাদের দেশে সাধারণত কোনো বড় সমস্যা হয় না। মূলত বিপুল জনসমাগমের কারণে সাময়িক কিছু অসুবিধা হয়। আমরা প্রশাসনকে অনুরোধ করব যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে।”
​নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, “লাঙ্গলবন্দ স্নান এই অঞ্চলের দীর্ঘদিনের ঐতিহ্য। পুণ্যার্থীদের সুবিধা-অসুবিধা দেখতেই আমরা আজ এখানে এসেছি। কোনো বিশৃঙ্খলা রোধে আমরা প্রশাসনকে যেমন সহযোগিতা করব, তেমনি আমাদের পক্ষ থেকে যা যা করা প্রয়োজন তাও করা হবে।”
​পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন স্নান কমিটির সহ-সভাপতি ও দপ্তর সম্পাদক তিলক তমা দাস, বাংলাদেশ গীতা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও স্নান কমিটির সদস্য প্রদীপ সরকার, প্রচার সম্পাদক তপন ঘোপ সাধু, উপদেষ্টা তপন ঘোষ এবং বিভিন্ন ঘাটের প্রতিনিধিবৃন্দ।
​নেতৃবৃন্দ রাজঘাট ও গান্ধীঘাটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঘুরে দেখেন এবং স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102