মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ 

নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭২ 🪪

নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের উদ্যোগে শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাদ আসর নগরীর ‘সিনামন রেস্টুরেন্ট’-এ এই আয়োজন করেন জেলা হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি জুনায়েদ আল হাবিব।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খাঁন টিপু, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুর রশিদ, নাসিক-এর সাবেক ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি তৈয়বুল হাসান এবং মহানগর হেফাজতে ইসলামের সভাপতি মুফতি হারুন উর রশিদ।

মাহফিলে সমসাময়িক ধর্মীয় ও জাতীয় রাজনৈতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর হেফাজতে ইসলামের নেতা মাওলানা কামাল উদ্দিন দায়েমী, জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মামুন আহমেদ, মাওলানা মুফতি আমান উল্লাহ, মাওলানা সগির আহমেদ ও মো. সোলায়মানসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এই আয়োজনে স্থানীয় রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102