সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে এড. আসমা হেলেন বিথীর শুভেচ্ছা বিদ্রোহী কবির স্থান কেউ নিতে পারবে না: খাইরুল ইসলাম সজিব নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে সিদ্ধিরগঞ্জ থানা কমিউনিটি ট্রাফিকের অভিনন্দন সততা ও কর্মদক্ষতার স্বীকৃতি: দ্বিতীয়বার পুলিশ সুপারের হাতে পুরস্কৃত হলেন ডিএসবি সদস্য হুমায়ুন কবির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৩ নং ওয়ার্ডবাসীকে হীরা সরদারের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লা ও নারায়ণগঞ্জবাসীকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করলেন এসপি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লাবাসী ও দেশবাসীকে আলাউদ্দিন বারীর শুভেচ্ছা বিদ্যানিকেতন হাই স্কুলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু: উদ্বোধন করলেন এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব একাডেমিক শিক্ষার পাশাপাশি আগামী প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: মাওলানা আবদুল জব্বার

নারায়ণগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৭ 🪪

নারায়ণগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় সভায় সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন আ ফ ম মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আল মেহেদী, র‍্যাবের সহকারী পরিচালক মো. মহিদুল ইসলাম, বিজিবি জুনিয়র কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এবং জেলা গ্রন্থাগারের পরিচালক এস এম জহিরুল ইসলাম।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খাঁন টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাশুকুল ইসলাম রাজিব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন, এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য নিরব রায়হান এবং গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক মো. তরিকুল ইসলাম সুজন। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গৃহীত কর্মসূচিসমূহ:
সভায় সর্বসম্মতিক্রমে দিবসটি পালনে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে:

  • ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসনের পক্ষ থেকে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা।

  • ২১ ফেব্রুয়ারি বাদ ফজর ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত।

  • সকালে কেন্দ্রীয় শহীদ মিনার সকল রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত রাখা।

  • সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা।

  • জেলা প্রশাসনের উদ্যোগে প্রভাত ফেরি/র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী।

  • জেলা চারুকলা ইনস্টিটিউটে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। রাজনৈতিক মতভেদ ভুলে দেশের স্বার্থে এবং শহীদদের সম্মানে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে শান্তিপূর্ণভাবে দিবসটি উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102