বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

বক্তাবলিতে নারায়ণগঞ্জ ৪ আসনে বাসদ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৯ 🪪

নারায়ণগঞ্জ ৪ আসনে বাসদ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদ  আজ ‎বক্তাবলি ইউনিয়নে গণসংযোগ করেন এবং তার নির্বাচনি ক্যাম্প উদ্বোধন করা হয় । এই সময় উপস্থিত ছিলেন  নারায়ণগঞ্জ ৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এম এ মিল্টন, সদস্য সচিব নাসিম হাসান,ফতুল্লা বাসদ নেতা জামাল হোসেন,  বেলাল হোসাইন, ফতুল্লার  ছাত্র ফ্রন্টের নেতা আহাম্মেদ রবিন স্বপ্ন, জিহাদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সেলিম মাহমুদ বলেন, ভোটের লড়াই হোক নীতির লড়াই—গণমানুষের অধিকার আদায়ের লড়াই। একটি অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের জন্য জনগণের দীর্ঘদিনের লড়াইয়ে আমি আপনাদের একজন সহযোদ্ধা।

নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটি অপরিহার্য অংশ। কিন্তু বাস্তবতা হলো—কালো টাকা, পেশিশক্তি, প্রশাসন ও পুলিশের অপব্যবহার এবং ধর্মের রাজনৈতিক ব্যবহার নির্বাচন ব্যবস্থাকে বারবার প্রশ্নবিদ্ধ করছে। অথচ গণতান্ত্রিক সমাজ নির্মাণের জন্য প্রয়োজন এসব অপশক্তিমুক্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং সমাজের সকল স্তরে জবাবদিহির প্রতিষ্ঠা—যা আজ জনগণের অন্যতম প্রধান দাবি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102