বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মোহাম্মদ শাহজালাল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৯৪ 🪪
নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ)  আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষ প্রতীকের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ শাহজালাল।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় অংশ নিচ্ছেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব জনগণের মাঝে তুলে ধরেন এবং ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
মোহাম্মদ শাহজালাল বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিজয় নিশ্চিত করা জরুরি।” তিনি আরও বলেন, তরুণ সমাজ ও ছাত্রদল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102