বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ও নাগরিক সেবায় সর্বমহলে প্রশংসিত না’গঞ্জের ডিসি রায়হান কবির দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ দলমতের ঊর্ধ্বে উঠে বাসযোগ্য নগরী গড়ার আহ্বান: ‘আমার নারায়ণগঞ্জ’-এর আলোচনা ও ইফতার সম্পন্ন জুলাই শহীদ পরিবারের সদস্যদের সন্মনে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত গোগনগর সৈয়দপুরে জামায়াতের উদ্যােগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বক্তাবলীতে আখিল মেম্বারের উপর রশিদ বাহিনীর  হামলায় ইউএনও’র কঠোর পদক্ষেপ উদ্যোগ গ্রহণ  এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল লাঙ্গলবন্দে স্নানোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত ৫ আগস্টের পর দেশ ঠিক হওয়ার প্রত্যাশা পূরণ হয়নি— মাওলানা আবদুল জব্বার বক্তাবলীতে রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে বাধা দেয়ায় আখিল মেম্বারকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী হামলা

তারেক রহমানের জনসভায় নজরুল ইসলাম মাদবরের নেতৃত্বে কুতুবপুর বিএনপির বিশাল শোডাউন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১২২ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে বিশাল নেতাকর্মী নিয়ে ব্যাপক শোডাউন করেছেন ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাদবর।

গত রবিবার (২৫ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের কাঁচপুর বালুর মাঠে আয়োজিত এই জনসভায় নজরুল ইসলাম মাদবরের নেতৃত্বে একটি বিশাল মিছিল যোগদান করে। শত শত নেতাকর্মীর মিছিলটি যখন সভাস্থলে পৌঁছায়, তখন পুরো এলাকা স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের হাতে ছিল দেশনায়ক তারেক রহমানের ছবি সম্বলিত রকমারি ব্যানার ও ফেস্টুন।

জনসভায় যোগদানকালে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নজরুল ইসলাম মাদবর বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে কুতুবপুর বিএনপি সর্বদা রাজপথে আপোষহীন। আজকের এই জনসভায় আমাদের নেতাকর্মীদের বিশাল উপস্থিতিই প্রমাণ করে যে, সাধারণ মানুষ আজ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ।”

তিনি আরও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আগামীর যেকোনো রাজপথের আন্দোলন-সংগ্রামে আমরা অতীতেও মাঠে ছিলাম এবং ভবিষ্যতেও যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। ইনশাআল্লাহ, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার এই লড়াইয়ে বিজয় আমাদের সুনিশ্চিত।”

এ সময় মিছিলে কুতুবপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জনসভায় আলাদা মাত্রা যোগ করে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102