বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

আমি ইনশাল্লাহ নির্বাচন করব, আমাদের কর্মীরা নিবেদিতভাবে কাজ করবে: রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৭৩ 🪪
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক তিনবারের সাংসদ ও প্রতিমন্ত্রী আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রেজাউল করিমের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বাদ আসর রামগোবিন্দেরগাঁও সাবেক প্রতিমন্ত্রীর বাসভবনে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক তিনবারের সাংসদ ও প্রতিমন্ত্রী আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রেজাউল করিম।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক রেজাউল করিমের ভাই সিইপি বজলুর রহমান। এসময় প্রধান অতিথি অধ্যাপক রেজাউল করিম বক্তব্যে বলেন, একেবারে আপসহীন নেত্রী ছিল বেগম খালেদা জিয়া। তার শূন্যতা কখনো পুরন হবার নয়। ইতিহাসের সবচেয়ে বড় জানাজা হয়েছে বাংলাদেশে বেগম খালেদা জিয়ার। আমরা তার রুহের মাগফেরাত কামনা করি। তিনি আরও বলেন, আমি ইনশাল্লাহ নির্বাচন করব আমাদের কর্মীরা নিবেদিতভাবে কাজ করবে। এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102