মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা বন্দরে জামাতার বিরুদ্ধে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ, ইউএনও’র কাছে মায়ের আর্জি দৈনিক আজকের নীরবাংলার ১৭ বছরে পদার্পণ: ট্রাফিক টিআই এম এ করিম’কে বিশেষ সম্মাননা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডডেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

না’গঞ্জে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক বুনিয়াদী কর্মশালায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৭ 🪪
 আলোরতরী ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক বুনিয়াদী কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) বাদ আছর নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আনন্দমুখর পরিবেশে সার্টিফিকেট প্রদান করা হয়।
ও-ই সংস্থাটির প্রধান নির্বাহী ও দৈনিক আলোরতরী পত্রিকার সম্পাদক মিকাঈল ইসলাম রাজ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৫ আসনের সফল প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব নাসিম ওসমান’র সহধর্মিণী ও জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান এস. এম. মোরশেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দিপু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁও সরকারী কলেজের প্রভাষক সোহেল রানা, কে. এম. মহিবুল ইসলাম মন্টু, এসোসিয়েটস্ এর সিইও রাশিদুল ইসলাম সাজিন, সিনিয়র সাংবাদিক ও কবি ইঞ্জিনিয়ার ইয়াদী মাহমুদ, আলোরতরী ফাউন্ডেশনের পরিচালক মঈন মাহমুদ, আবুল কালাম আজাদ, মাহফুজ আহমেদ রমজান।
পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়ে অতিথিবৃন্দের আলোচনা, অতিথিদের সম্মাননা স্মারক প্রদান ও প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102