বুধবার, ০৬ মে ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হুমকি দিচ্ছে কারা আজহারুল ইসলাম মান্নানকে জবাব দিতে হবে: অঞ্জন দাস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৫ 🪪
বাংলাদেশকে জনগণের ক্ষমতায়নের বাংলাদেশে পরিণত করতে হবে। সেই লক্ষ্যেই গঠিত হয়েছে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। জনগণের গণতান্ত্রিক সংবিধান, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার ও ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি হলো এই জুলাই সনদ। জুলাই সনদে গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের মধ্য দিয়েই স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বাইরে জনগণের প্রকৃত ক্ষমতা প্রতিষ্ঠিত হবে। আমরা জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে এই ঐতিহাসিক উদ্যোগকে জয়যুক্ত করার আহ্বান জানাই।
আজ বিকাল ৪টা ৩০ মিনিটে সোনারগাঁও প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গণসংহতি আন্দোলন মনোনীত ‘মাথাল’ মার্কার প্রার্থী, গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান ও গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী জননেতা অঞ্জন দাস।
অঞ্জন দাস বলেন, সোনারগাঁও এলাকায় দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কথা বলতে আজ সাধারণ মানুষ ভয় পাচ্ছে। একটি ভয়ের সংস্কৃতি তৈরি করে জনগণের কণ্ঠ রোধ করা হচ্ছে, যা গণতন্ত্র ও মানবিক মর্যাদার পরিপন্থী।
তিনি আরও বলেন, আমরা যখন নারায়ণগঞ্জ–০৩ আসনে নির্বাচনে প্রার্থী হয়েছি, তখন থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে। আমাদের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির এই আসনের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে এর জবাব দিতে হবে কারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হুমকি দিচ্ছে এবং কেন এই সন্ত্রাসী তৎপরতা চলছে।
অঞ্জন দাস অভিযোগ করে বলেন, গত ১৩ নভেম্বর রাত আনুমানিক ১টার দিকে সোনারগাঁও উপজেলার সদস্য সচিব মোবাশ্বির হোসাইনের বাড়ির সামনে ২০–২৫ জন যুবক সংঘবদ্ধভাবে উপস্থিত হয়ে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। এই ঘটনা স্পষ্টভাবে নির্বাচনী পরিবেশকে সন্ত্রাসের মাধ্যমে প্রভাবিত করার অপচেষ্টা।
তিনি জানান, আজকে মূলত গণসংহতি আন্দোলন মনোনীত ‘মাথাল’ মার্কার প্রার্থী হিসেবে তার এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধনের মাধ্যমে অবিলম্বে হুমকি–সন্ত্রাস বন্ধ, দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং সোনারগাঁওয়ে অবাধ, সুষ্ঠু ও ভয়মুক্ত নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী নিয়ামুর রশিদ বিপ্লব, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, সদস্য ফারহানা মানিক মুনা। উপস্থিত ছিলেন নারী সংহতি জেলার আহ্বায়ক নাজমা বেগম। আরো উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন সোনারগাঁও উপজেলার আহ্বায়ক মোমেন হাসান প্রান্ত এবং সদস্য সচিব মোবাশ্বির হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আল আমিন হোসাইন এবং সদস্য সিফাত হোসাইন। সিদ্ধিরগঞ্জ থানার উপস্থিত ছিলেন সদস্য সচিব মোহাম্মদ সোহাগ। উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইদুর রহমান। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার প্রচার সম্পাদক শাকিব হাসান সানি সহ নেতা-কর্মীরা।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102