বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আলহাজ্ব মো. সোহাগ নারায়ণগঞ্জ ও বক্তাবলী ইউনিয়নবাসীকে এডভোকেট দিদারুল ইসলামের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে মহানগর জামায়াতের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ‘ঈদ মুবারক’ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রবি বেপারী সমাজসেবক মাসুদুজ্জামানের পক্ষ থেকে নগর-বন্দরের দরিদ্র পরিবারের মাঝে মাংস ও ঈদ সামগ্রী বিতরণ নগরীতে তারেক রহমানের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন রাকিব  ফতুল্লায় অসহায় সুবিধা বঞ্চিতদের মাঝে জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ঈদ উপহার সামগ্রী বিতরণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ হানজালা নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সংরক্ষিত নারী আসনের প্রার্থী এড. আসমা হেলেন বিথী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে ফারুক হোসেন সরকারের শুভেচ্ছা

মানবাধিকার, প্রতিদিনের অপরিহার্য LAHDF চেয়ারম্যান মনির হোসেনের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৩ 🪪
আজ ১০ ডিসেম্বর, আন্তর্জাতিক মানবাধিকার দিবস–২০২৫। এবারের প্রতিপাদ্য‘মানবাধিকার, আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়’। দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠান ও সচেতনতা কর্মসূচির আয়োজন করা হলেও বিশেষ গুরুত্ব পেয়েছে আইন সহায়তা ও মানব উন্নয়ন ফাউন্ডেশন (Legal Aid & Human Development Foundation–LAHDF)–এর আয়োজিত মানবাধিকার সংলাপ ও সেবা কার্যক্রম।

ইতিহাস বলছে,১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র (UDHR) গৃহীত হয়। পরে ১৯৫০ সালের ৪ ডিসেম্বর জাতিসংঘ ১০ ডিসেম্বরকে বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে, যা প্রতি বছর বিশ্বব্যাপী মানব মর্যাদা ও ন্যায়ের প্রতি অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে।

বাংলাদেশে সাংবিধানিক অধিকার রক্ষা এবং মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্যে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)—একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে মানবাধিকার সুরক্ষা, প্রতিকার ও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রেখে আসছে।

সংস্থাটির চেয়ারম্যান মনির হোসেন মানবাধিকার রক্ষায় সবার ঐক্যবদ্ধ ভূমিকার ওপর জোর দিয়ে বলেন,মানবাধিকার কোনো নির্দিষ্ট দিবসের বিষয় নয়; এটি মানুষের জন্মগত অধিকার, প্রতিদিনের অধিকার। সমাজের সবচেয়ে দুর্বল ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়। LAHDF মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করছে, ভবিষ্যতেও এই অঙ্গীকার আরও শক্তিশালী হবে।

দিবসটি ঘিরে LAHDF দিনব্যাপী যে কর্মসূচি পালন করে তার মধ্যে আছে মানবাধিকার বিষয়ক মুক্ত আলোচনা, আইনগত পরামর্শ প্রদান, শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা র‍্যালী। অংশগ্রহণকারীরা মনে করেন, সমাজে ন্যায়, সমতা ও সহমর্মিতা প্রতিষ্ঠায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়।

আয়োজকেরা বলেন, প্রতিদিন যদি আমরা একজন মানুষের অধিকার রক্ষায় সচেষ্ট হই, তবে সমাজ আরও ন্যায়ভিত্তিক ও মানবিক হয়ে উঠবে।

মানবাধিকার দিবসের মূল বার্তা,মানুষের অধিকার রক্ষা কোনো আয়োজন নয়, এটি প্রতিদিনের দায়িত্ব।

 

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102