বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

মানুষ মনে করে আল্লাহর বিধান দিয়েই আগামীর সংসদ পরিচালিত হবে:  মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ 🪪
নারায়ণগঞ্জ ০৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল জব্বার বলেছেন, মানুষ মনে করে আল্লাহর বিধান দিয়েই আগামীর সংসদ পরিচালিত হবে ইনশাআল্লাহ। তিনি দৃঢ়ভাবে জানান, ন্যায়, সত্য ও আদর্শের ভিত্তিতে তাঁরা এমন এক রাষ্ট্র গড়তে চান, যেখানে প্রতিটি মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং মানুষের কল্যাণই হবে সব সিদ্ধান্তের কেন্দ্র।
​তিনি শনিবার (০৬ ডিসেম্বর) বিকালে ভূইগর বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠে এক নাগরিক সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এই প্রত্যয় ব্যক্ত করেন।
​মাওলানা আব্দুল জব্বার তাঁর বক্তব্যে বলেন,​ “আল্লাহর বিধান দিয়ে আগামীর সংসদ পরিচালিত হবে ইনশাআল্লাহ। ন্যায়, সত্য ও আদর্শের ভিত্তিতে আমরা এমন এক রাষ্ট্র গড়তে চাই, যেখানে প্রতিটি মানুষের অধিকার সুরক্ষিত থাকবে। মানুষের কল্যাণই হবে সব সিদ্ধান্তের কেন্দ্রে, আর আল্লাহর বিধান হবে সেই পথচলার চূড়ান্ত দিশা।”
উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, জেলা সহকারি সেক্রেটারি আবু সাঈদ মুন্না, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাঈন উদ্দিন মিয়া, মাওলানা সাইফুদ্দিন মুনির, মাহবুব আলম, কফিল আহমেদ, মাওলানা মুজিবুর রহমান, মুফতি জাহাঙ্গীর আলম, আমিন মাস্তান, প্রিন্সিপাল জাহিদুর রহমান, এবং নুরুন্নবী পালা সহ স্থানীয় নেতৃবৃন্দ।
​বক্তারা সকলেই মাওলানা আবদুল জব্বারের বক্তব্যের সঙ্গে ঐকমত্য পোষণ করেন এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও একটি কল্যাণমূলক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102