বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে পারলেই আর বেকারত্ব থাকবে না – মাওলানা মইনুদ্দিন  আহমাদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ 🪪
সোমবার ১ডিসেম্বর বাদ আছ বন্দর রেললাইন  জামে মসজিদ থেকে শুরু হয়ে বন্দর ইউনিয়নের ১,২ এবং ৩ নং ওয়ার্ডের নির্বাচনী গণসংযোগ করেন  নারায়ণগঞ্জ ৫ আসনের জামায়াতে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মাইনুদ্দিন আহমাদ।
এসময় এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে, আর এগুলো না হলেই দেশে বেকারত্ব থাকবেনা ইনশাআল্লাহ। তিনি আরো বলেন পৃথিবীর অনেক দেশের তুলনায় আমাদের দেশের মানুষ খুবই আতিথি পরায়ণ ও আল্লাহভীরু। এবার সময় এসেছে সৎ ও যোগ্যা ব্যক্তিকে নির্বাচিত করে জনগণের প্রতিনিধিত্ব করার।
এসময় বন্দর ইউনিয়নে দাঁড়িপাল্লা স্লোগানে সাধারণ ভোটারদের জনস্রোত দেখা যায়, ভোটাররা হ্যান্ডসেখ ও কুলাকুলি করে সর্মথন জানান।
বন্দর ইউনিয়ন জামায়াত সভাপতি  আব্দুল করিমের নেতৃত্বে উক্ত গণ সংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সরকারি সেক্রেটারি মাওলানা এইচ এম নাসির উদ্দিন, বন্দর থানা দক্ষিণের আমীর মাওলানা ফজলুল হাই জাফরী সেক্রেটারি কাজী মামুন বন্দর উত্তর থানা আমীর মুফতী মাওলানা  আতিকুর রহমান সেক্রেটারি জহরুল ইসলাম বন্দর উপজেলা জামায়াত আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী, আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা আলহাজ্ব শামসুদ্দোহা, আলহাজ্ব জানে আলম জানু, আব্দুল হান্নান মিয়া আনোয়ার হোসেন ভূইয়া,  মাস্টার নজরুল ইসলাম, সুমন রানা, এডভোকেট তাওফিকুল ইসলাম দিপু, মোক্তার হোসাইন সহ অসংখ্য জামায়াত নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102