মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজানে দরিদ্র পরিবার প্রতি এক কেজি মাংস বিতরণ অব্যাহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান সোহেলের কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান – মাওলানা আবদুল জব্বার  শাসনগাঁও শাহি জামে মসজিদের ইফতার মাহফিলে মিলন মেলা  কথা রাখলেন সাংসদ আবুল কালাম: বন্দরে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সংস্কার কাজ শুরু না’গঞ্জে হযরত ওয়াইস করনী (রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে মাসুদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সার্বিক ব্যবস্থাপনায় আজ রোববার, ০১ ডিসেম্বর দেশনেত্রী ও ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জের হোসিয়ারী সমিতি মিলনায়তনে আয়োজিত এ মাহফিলে নেতাকর্মীরা গভীর শ্রদ্ধা ও আবেগভরে দেশনেত্রীর সুস্থতার জন্য প্রার্থনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান, এবং সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদার। মাহফিলের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ পাঠের মাধ্যমে দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং বিশেষভাবে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাসুদুজ্জামান বলেন:“আমরা এসেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করতে এবং তার প্রতি দেশের মানুষের যে ভালোবাসা -তা আল্লাহর দরবারে পেশ করতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম শক্তিশালী ও আদর্শিক সংগঠন ছাত্রদল। এই সংগঠন থেকে বহু মেধাবী, দক্ষ ও ত্যাগী নেতাকর্মী জাতীয় নেতৃত্বে উঠে এসেছেন এবং আজও নেতৃত্ব দিচ্ছেন। আমি চাই ছাত্রদলের প্রতিটি সদস্য মানুষের সেবামূলক কাজে নিজেকে জড়িত রাখবে – যাতে তারা জনগণের হৃদয়ে স্থান করে নিতে পারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা এখন অত্যন্ত সংকটাপূর্ণ। দল-মত নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। এটি প্রমাণ করে তিনি সত্যিকার অর্থেই জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। পুরো জীবন তিনি আপনাদের-আমাদের অধিকার রক্ষার জন্য সংগ্রাম করেছেন। স্বামী, সন্তান, পরিবারের সদস্যদের হারিয়েছেন, তবুও জনগণের স্বার্থে তার সংগ্রাম থেমে যায়নি। ওয়ান ইলেভেনসহ নানা ঝুঁকিপূর্ণ মুহূর্তে দেশত্যাগের সুযোগ থাকা সত্ত্বেও তিনি দেশ ছাড়েননি, কারণ তিনি জনগণের পাশে থাকতে চেয়েছিলেন। খালেদা জিয়ার সংকটময় শারীরিক অবস্থায় তারেক রহমান অত্যন্ত উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। একজন সন্তানের পক্ষে মায়ের পাশে থাকতে না পারা খুবই কষ্টদায়ক। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তারেক রহমানকে মায়ের পাশে থাকার ও সেবা করার সুযোগ দেন।”

আয়োজনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম-আহ্বায়ক নারায়ণগঞ্জ মহানগর বিএনপি; অ্যাডভোকেট জাকির হোসেন, আনোয়ার হোসেন আনু, মাহাবুব উল্লাহ তপন – সদস্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, শাখাওয়াতুল ইসলাম রানা – সদস্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, বন্দর থানা বিএনপির; সভাপতি শাহেন শাহ্, মাসুদ রানা – সদর থানা বিএনপির সভাপতি, যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল, দিলারা মাসুদ ময়না – সভাপতি মহিলা দল নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, আলতাফ হোসেন রিদয় যুগ্ম সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল, সুজন তুলারাম কলেজ সেক্রেটারি, রোহিত তুলারাম কলেজ দপ্তর সম্পাদক। এছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।

অনুষ্ঠানের শেষাংশে দেশ, জাতি, জনগণের শান্তি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জননেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপস্থিত ওলামায়ে কেরাম। দোয়ায় হাজারো মানুষের অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102