বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ 🪪
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে
সোনারগাঁ উপজেলা ওলামাদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কাঁচপুর ইউনিয়নের পূর্ব বৈহাকইর নূরে মদীনা মাদরাসায় এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা ওলামাদলের আহবায়ক মাওলানা ওমর ফারুক।
আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব মোজাম্মেল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, সোনারগাঁও উপজেলা ওলামাদলের সাবেক সভাপতি মাওলানা আল আমিন, যুগ্ম আহ্বায়ক মুফতী জসিম উদ্দিন, মাওলানা লুৎফর রহমান, হাসনাত চৌধুরী, মাওলানা মঞ্জুরুল আমিন,হাফেজ রুহুল আমীন,  বিল্লাল হোসেন।
এ ছাড়া সদস্য মাওলানা মোশারফ হাসেমী, মাওলানা আমিনুল হক, মাওলানা আকতার হোসেন, মো. কামরুল হাসান, কাঁচপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ফারুক আহমেদ, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মতিউর রহমান, কাঁচপুর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। দোয়া শেষে মাদরাসার এতিম ছাত্রদের মাঝে তবারক বিতরণ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102