বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

বন্দর কুশিয়ারা এলাকায় মাসুদুজ্জামানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ 🪪

নারায়ণগঞ্জ-৫ আসনের বন্দর কুশিয়ারা এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান এর পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা বাস্তবায়নের গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

স্থানীয় জনগণের সাথে সরাসরি সংযোগ স্থাপন এবং তাদের প্রত্যাশা ও চাহিদার সঙ্গে মিলিয়ে ৩১ দফা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল। এ উপলক্ষে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, পাড়া-মহল্লা এবং জনসমাগম স্থলে দলের তরফ থেকে ব্যাপক গণসংযোগ করা হয়।

এ সময় দলের নেতাকর্মীরা সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তাদের সমস্যার কথা শুনেন এবং তার সমাধান ও প্রয়োজনীয় উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন। এছাড়াও বৃহৎ পরিসরে লিফলেট বিতরণ করে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন পরিকল্পনার মূলনীতি ও উদ্দেশ্য মানুষের সামনে তুলে ধরা হয়।

আজ রবিবার, ২৪ নভেম্বর ২০২৫, আয়োজনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য; মনোয়ার হোসেন শোখন, বন্দর কৃষকদল সভাপতি ফারুক হোসেন, জনপ্রিয় বিএনপি নেতা মনির সরদার। এছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।

গণসংযোগে অংশ নেয়া স্থানীয় নেতৃবৃন্দরা জানান,

আমরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে মাসুদুজ্জামানের পক্ষে ৩১ দফা কর্মসূচি তুলে ধরছি। প্রতিটি ঘরে ঘরে আমরা জনগণের সঙ্গে আলোচনা করছি এবং তাদেরকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করছি। ধানের শীষ জাতীয় ঐক্য, জনকল্যাণ এবং উন্নয়নের প্রতীক। এই প্রতীকে ভোট দিলে নারায়ণগঞ্জ-৫ আসন হবে উন্নয়নের অগ্রদূত।

এই ধরনের গণসংযোগ ও প্রচার কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। দলের লক্ষ্য হলো জনগণের প্রত্যাশা অনুযায়ী সুষ্ঠু নেতৃত্ব, সমাজকল্যাণমূলক উন্নয়ন এবং স্থানীয় সমস্যার সমাধান নিশ্চিত করা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102