বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন এমপি প্রার্থী মাকসুদ হোসেনের পক্ষে নার্গিস মাকসুদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ 🪪

নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মাকসুদ হোসেনের পক্ষে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন তাঁর সহধর্মিণী ও বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ। রবিবার (২৩ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর থানাধীন ২০নং ওয়ার্ডের বেপারীপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান।

এসময় তিনি নারী-পুরুষ, দোকানের ক্রেতা-বিক্রেতা, পথচারীসহ স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে কুশল বিনিময় করেন এবং প্রার্থী মাকসুদ হোসেনের জন্য দোয়া ও মূল্যবান ভোট কামনা করেন। গণসংযোগে স্থানীয় শুভাকাঙ্ক্ষীসহ বহু কর্মী-সমর্থক অংশ নেন।

প্রচারণাকালে নার্গিস মাকসুদ বলেন, “মাকসুদ চেয়ারম্যানের প্রতি বন্দরবাসীর আন্তরিকতা বহুদিনের। তিনি নির্বাচিত হলে জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন আরও গতিশীল হবে। স্কুল-কলেজ, রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি সবসময় সহযোগিতা করে থাকেন। কেউ তার কাছে গিয়ে খালি হাতে ফেরে না।”

তিনি আরও বলেন, “জনকল্যাণে কাজ করার মূল্যায়ন স্বরূপ জনগণ তাঁকে পূর্বে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। এবার উন্নয়নের পরিধি বন্দর ও সদরজুড়ে বিস্তৃত করতে তিনি জাতীয় সংসদ নির্বাচন করছেন। তাই উন্নয়নের স্বার্থে মাকসুদ হোসেনকে বিজয়ী করে সবার কল্যাণে কাজ করার সুযোগ দিন।”

গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102