বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

বন্দরে মাসুদুজ্জামানের পক্ষে ধানের শীষ ও ৩১ দফার বিশাল গণসংযোগ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ 🪪

নারায়ণগঞ্জ-৫ আসনের জন্য বিএনপির মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী, ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামানের পক্ষে বন্দর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে স্থানীয় নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকরা অংশ নিয়ে সাধারণ জনগণের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীর নির্বাচনী কর্মসূচি ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। গণসংযোগে বিশেষভাবে উল্লিখিত হয়েছে তারেক রহমান প্রণীত ৩১ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি, যা এলাকায় উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং জনগণের কল্যাণ নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।

প্রচারণা কর্মসূচি ঝাউতলা, কাজীবাড়ী, মোল্লাবাড়ী ও সিরাজশা দর্গা এলাকা থেকে শুরু হয়ে পুরো ইউনিয়ন জুড়ে চলেছে। স্থানীয় নেতৃবৃন্দ জনগণের কাছে ৩১ দফা কর্মসূচির প্রতিটি বিষয় বিশদভাবে ব্যাখ্যা করেছেন। এতে অন্তর্ভুক্ত ছিল সড়ক, সেতু ও স্থানীয় অবকাঠামোর উন্নয়ন; স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও কমিউনিটি ক্লিনিক স্থাপন; শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান।নএছাড়া জনপদ ও নদীপাড়ের সংস্কার, জলাবদ্ধতা নিরসন, নারী ও যুবসমাজের ক্ষমতায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিকেও গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়।

প্রচার চলাকালে মাদক ও সন্ত্রাস নির্মূল এবং নিরাপদ কমিউনিটি গঠনের বিষয়েও স্থানীয় নেতারা জনগণকে সচেতন করেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও সেবাপ্রদানের স্বচ্ছতা নিশ্চিত করার অঙ্গীকারও তারা জনগণের কাছে জানিয়ে দেন। প্রচারণার সময় নেতাকর্মীরা সাধারণ মানুষকে ভোট দেওয়ার সময় ধানের শীষের মার্কায় ভোট দেওয়ার জন্য উৎসাহিত করেন।

আজ রবিবার২৩ নভেম্বর ২০২৫, আয়োজনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য; মনোয়ার হোসেন শোখন, বন্দর কৃষকদল সভাপতি ফারুক হোসেন, মহানগরের সাবেক সাধারন সম্পাদক রাহীদ সিকদার, জনপ্রিয় বিএনপি নেতা মনির সরদার। এছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।

গণসংযোগে অংশ নেয়া স্থানীয় নেতৃবৃন্দরা জানান, আমরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে মাসুদুজ্জামানের পক্ষে ৩১ দফা কর্মসূচি তুলে ধরছি। প্রতিটি ঘরে ঘরে আমরা জনগণের সঙ্গে আলোচনা করছি এবং তাদেরকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করছি। ধানের শীষ জাতীয় ঐক্য, জনকল্যাণ এবং উন্নয়নের প্রতীক। এই প্রতীকে ভোট দিলে নারায়ণগঞ্জ-৫ আসন হবে উন্নয়নের অগ্রদূত।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102