বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন জাকির খান: সবার কাছে দোয়া চাইলেন হাজী সুমন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২৩৫ 🪪

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির অন্যতম শীর্ষ নেতা জাকির খান পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। প্রিয় নেতার এই ধর্মীয় সফর উপলক্ষ্যে তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও নিরাপদ যাতায়াত কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করেছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম আহবায়ক এবং এনায়েতনগর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী সুমন মাহমুদ।

গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে হাজী সুমন মাহমুদ তার নেতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। তিনি বলেন, “আমার নেতা, আমার অহংকার জাকির খান পবিত্র ওমরাহ পালন করতে যাচ্ছেন। মহান রাব্বুল আলামিনের দরবারে আমি কায়মনোবাক্যে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। তিনি যেন পবিত্র ওমরাহ পালন শেষে সহী-সালামতে আমাদের মাঝে ফিরে আসেন, সেজন্য আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি।”

নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাওয়ার পাশাপাশি হাজী সুমন মাহমুদ দলীয় প্রধানদের কথাও স্মরণ করেন। তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102