বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

আগামী দিনে সৎ মানুষ নির্বাচিত করার মাধ্যমে দেশের পরিবর্তন আনতে হবে- মাওলানা আবদুল জব্বার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১২২ 🪪
২০ নভেম্বর বৃহস্পতিবার বাদ মাগরিব চাষাঢ়া মিশনপাড়া জামায়াতে ইসলমীর মহানগরী কার্যালয়ে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
“এসময় তিনি বলেন আগামী দিনে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো—দেশকে সঠিক পথে এগিয়ে নিতে সৎ ও যোগ্য মানুষকে নির্বাচিত করা। একটি দেশ তখনই পরিবর্তিত হয়, যখন জনগণ দায়িত্বশীল সিদ্ধান্ত নেয় এবং নেতৃত্বে সততা, নৈতিকতা ও দেশপ্রেমকে স্থান দেয়।
তিনি আরো বলেন কেবল দল–মতের উত্তেজনায় নয়, দেশের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে সিদ্ধান্ত নিতে হবে। এমন প্রতিনিধিকে বেছে নিতে হবে যারা মানুষের সেবা করবে, দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় থাকবে এবং উন্নয়নকে অগ্রাধিকার দেবে। এমন সৎ মানুষ নির্বাচিত হলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, দেশের সম্পদ সঠিকভাবে ব্যবহৃত হবে এবং জনগণের অধিকার সুরক্ষিত থাকবে। তাই পরিবর্তন চাইলে—সততার পক্ষেই দাঁড়াতে হবে। আমাদের ভোট, আমাদের সিদ্ধান্তই আগামী দিনের বাংলাদেশ গড়তে হবে।
মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসিরউদ্দিন সহ মহানগরী সকল ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102