রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিক্রিতে বাধা: সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতাকে পিটিয়ে রক্তাক্ত করল মাদক কারবারিরা ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গার্মেন্টস শ্রমিক দলের ইফতার ও দোয়া মাহফিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে হীরা সরদারের শুভেচ্ছা দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আরিফ ‘মাহে রমজানের শিক্ষায় উজ্জীবিত হয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই’: হাজী মো. শহীদুল্লাহ ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, জাগ্রত হোক সম্প্রীতি’— দেশবাসীকে যুবদল নেতা জোসেফের ঈদ শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন ‘ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে’— নগরবাসীকে তরুণ সমাজসেবক রাকিবের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ মডেল কলেজ ও আল-আবরার মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু

না’গঞ্জ-৫ আসনে নির্বাচনকালীন কার্যালয় উদ্বোধন করলেন বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৬২ 🪪

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী, ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান খানপুরের বরফ কল এলাকায় নির্বাচনকালীন নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যেই এ কার্যালয় কার্যক্রম শুরু করল বলে জানান তিনি।

কার্যালয় উদ্বোধন উপলক্ষে দেওয়া বক্তব্যে মাসুদুজ্জামান বলেন – “সকলে মিলে জনতার দ্বারে দ্বারে যেয়ে নারায়ণগঞ্জের উন্নয়নের বার্তা নিয়ে মানুষকে ধানের শীষের প্রতিশ্রুতি পৌঁছে দিতে হবে। এর মাধ্যমে ইন শা আল্লাহ বিপুল জনসমর্থন ও ভোট পেয়ে ধানের শীষের জয় হবে। জয় হবে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জাতীয় ৩১ দফা।”

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন -‘আজকে ১৯ নভেম্বর ২০২৫ আমরা নির্বাচনকালীন একটি কেন্দ্রের উদ্বোধন করলাম এবং আজকের এই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগরের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন। আগামী দিনের সকল নির্বাচনকালীন কার্যক্রম এই কার্যালয় থেকে পরিচালিত হবে। ইন শা আল্লাহ আমাদের প্রতিটি কর্মসূচি আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে জনগণের কাছে পৌঁছাবে এখান থেকেই।”

তিনি বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন – “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এবং জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দকে আমি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনী প্রচারণার জন্য একটি কেন্দ্রীয় অফিস প্রয়োজন ছিল, আজ আমরা সেই প্রয়োজন পূরণ করতে পেরেছি। অনেকেই এখানে থাকার কথা ছিল, হয়তো আমাদের কিছু ভুল–ভ্রান্তি ছিল, যার কারণে তাদের পাইনি। তবে আমি প্রত্যাশা করি, সামনে সবাই মিলেই আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা নির্বাচনের ট্রেনে উঠে পড়েছি – এখন আমাদের দায়িত্ব মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়া। আমরা যদি পজিটিভ ওয়েতে কাজ করি নিশ্চিতভাবে আমরা ধানের শীষকে বিপুল ভোটে জয়যুক্ত করব।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক; আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য; মনোয়ার হোসেন শোখন, মোঃ আলমগীর হোসেন, শহিদুল ইসলাম রিপন, ফারুক আহম্মদ রিপন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, হাজী ফারুক হোসেন। মাওলানা ফেরদৌস, নারায়ণগঞ্জ জেলা জমিয়াতে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, মাকসুদুল আলম খন্দকার খোরশেদ – সাবেক কাউন্সিলর, ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুরাদ, সাবেক কাউন্সিলর – শওকত হোসেন শকু, বন্দর থানা বিএনপির; সভাপতি শাহেন শাহ্, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সা-সম্পাদক হারুনুর রশিদ লিটন, মহানগর যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল ও সা-সম্পাদক শাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াতুল ইসলাম রানা, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মী, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এবং তরুণ স্বেচ্ছাসেবকরা। অনুষ্ঠানের শুরুতে দলীয় নেতারা ফুল দিয়ে মাসুদুজ্জামানকে শুভেচ্ছা জানান।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102