বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

আগুনের রাজনীতি মেনে নেওয়া হবে না: আবু জাফর আহমেদ বাবুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৬৬ 🪪

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি’র মনোনয়ন বঞ্চিত প্রার্থী আবু জাফর আহমেদ বাবুল বলেছেন, “আগুন সন্ত্রাসের মাধ্যমে নতুন করে অস্থিরতা তৈরি হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।” তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ আবারও নাশকতার ইঙ্গিত দিচ্ছে, তাই সংগঠনকে এক কাতারে দাঁড় করানো এখন সময়ের দাবি।

আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির বিরুদ্ধে মহানগর বিএনপির আয়োজনে মিশনপাড়ার হোসিয়ারি সমিতির সামনে র‍্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

বাবুল আরও বলেন, অতীতে অনেক বিচার হয়েছে, কিন্তু সেগুলো বিশ্বাসযোগ্য ছিল না। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাস্তি নির্ধারিত হবে।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খাঁন বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত রক্তে রঞ্জিত। গত ১৫ বছরে তিনি বিডিআর সহ অজস্র মানুষকে খুন, গুম ও হত্যা করেছেন। ৫ আগস্টের জুলাই বিপ্লবে ১৪ হাজার বিএনপি ও ছাত্রজনতাকে হত্যা করা হয়েছে, নারায়ণগঞ্জেই ৫৫ জনকে হত্যা করা হয়েছে। তিনি দাবি করেন, এসব হত্যাকাণ্ড শেখ হাসিনার নির্দেশেই হয়েছে।

এসময় সমাবেশ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খাঁন টিপু সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। 

উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মনির হোসেন খাঁন, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আবুল কাউছার আশা, সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, ডাঃ মজিবুর রহমান, মাসুদ রানা, অ্যাড. এইচ এম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, ফারুক হোসেন, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন প্রমুখ।

`

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102