মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সংরক্ষিত নারী আসনের প্রার্থী এড. আসমা হেলেন বিথী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে ফারুক হোসেন সরকারের শুভেচ্ছা মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা: চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে প্রধান আসামি গ্রেফতার  যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবে শ্রমজীবীরা: নুরুল আমিন সোনারগাঁও পৌরসভায় অবৈধ চুনা কারখানার দৌরাত্ম্য, গ্যাস চুরি ও দূষণে অতিষ্ঠ এলাকাবাসী পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান বুবলী যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে শিশুদের মাঝে ঈদ বস্র উপহার বরেণ্য ব্যক্তিদের সম্মান ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের ইফতার ও দোয়া  ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযানে ৩ পরিবহনকে জরিমানা কাব্যছন্দ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

না’গঞ্জ ৫ আসনে বন্দরে মাওলানা মঈনুদ্দিন আহমাদ-এর নির্বাচনী উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১২০ 🪪
নাসিক বন্দর ১৯ নং ওয়ার্ডে কয়েকশত  নেতাকর্মীর উপস্থিতিতে নারায়ণগঞ্জ ৫ (সদর-বন্দর) আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ (বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত) বন্দর থানার ১৯ নং ওয়ার্ডে মদনগঞ্জ এলাকায় ১৩ নভেম্বর বৃহস্পতিবার বাদ মাগরিব এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
বৈঠকে তিনি এলাকাবাসীর সাথে সরাসরি মতবিনিময় করেন এবং তার নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।
এসয়ম মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, “বর্তমান সরকারের কাজ তিনটি তার মধ্যে একটি হলো সংস্কার করা, সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচান সম্ভব নয়। তিনি আরো বলেন নারায়ণগঞ্জ ৫ আসনের মানুষ অবহেলিত। জামায়াত ইসলামী নির্বাচিত হলে এই এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত করব। আপনাদের পাশে থাকব এবং জনগণের চাহিদা অনুযায়ী কাজ করে যাবো ইনশাআল্লাহ । জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে আমরা বদ্ধপরিকর।
​উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি সোলামায়ন মুন্না, বন্দর দক্ষিণ থানা আমীর আবদুল হাই জাফরী, সেক্রেটারি কাজী মামুন সহ দুইশতাধিক নেতাকর্মী।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102