শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্র আন্দোলনের সম্মেলন ও ইফতার: আদর্শিক নেতৃত্ব গড়ার আহ্বান তরুণদের ঐক্যে সমাজ বদলানো সম্ভব: ইয়ুথ সার্কেল সভাপতি জাহিদ হাসান চাঁদাবাজি নির্মূল ও অধিকার আদায়ের সংগ্রামে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে- হাফেজ আবদুল মোমিন  নারায়ণগঞ্জ জেলা স্কীন প্রিন্টিং মাস্টার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের ইফতার মাহফিলে এস. আলম রাজীব ঈদের আগেই মোতালেব মনোয়ারা গার্মেন্টসসহ সব কারখানায় বকেয়া পরিশোধের দাবি; অন্যথায় বিকেএমইএ ঘেরাওয়ের হুঁশিয়ারি ফতুল্লায় পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার করল র‍্যাব-১১ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফতুল্লায় গভীর রাতে আওয়ামী বিরোধী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৩২ 🪪
আওয়ামী লীগের ডাকা লকডাউনের নামে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগ লাঠিসোটা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করেছে। এসময় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আওয়ামী বিরোধী নানা ধরনের স্লোগান দেয়া হয়। 
বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে ফতুল্লার বিসিক শিল্পনগরী হতে পঞ্চবটি সড়কে আওয়ামী বিরোধী বিক্ষোভ মিছিল বের করা হয়।
এদিকে আওয়ামী বিরোধী বিক্ষোভ মিছিল নেতৃত্ব দিয়েছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ।
জানা যায়, সৈরাচার হাসিনার বিরুদ্ধে ১৩ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত। তারই প্রতিবাদে আওয়ামী লীগ ১৩ নভেম্বর লকডাউন ঘোষণা করেন। আর আওয়ামী লীগ লকডাউনের নামে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল বের করেন। এসময় নেতাকর্মীরা লাঠিসোটা হাতে নিয়ে আওয়ামী বিরোধী মিছিল বের করে।
মিছিলটি বিসিক শিল্পনগরী হতে ঢাকা মুন্সিগঞ্জ সড়কের মেথরখোলা রাস্তা পদক্ষিণ করে করে পঞ্চবটি গিয়ে শেষ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে সৈরাচার হাসিনা সহ আওয়ামী লীগের নানা অপকর্মের তথ্য তুলে ধরেন। এছাড়া আওয়ামী লীগ লকডাউনের নামে নৈরাজ্য সৃষ্টি করে জনগণের জানমালের কোন রকমের ক্ষতি করার চেষ্টা করলে কঠোর ভাবে প্রতিহত করার ঘোষণা দেয়া হয়। এমনকি আওয়ামী লীগের কাউকে রাস্তায় দেখলে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দেয়ার কথা বলা হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102