মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা বন্দরে জামাতার বিরুদ্ধে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ, ইউএনও’র কাছে মায়ের আর্জি দৈনিক আজকের নীরবাংলার ১৭ বছরে পদার্পণ: ট্রাফিক টিআই এম এ করিম’কে বিশেষ সম্মাননা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডডেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

‘কেমন বন্দর চাই’ শীর্ষক মতবিনিময় সভায় মাসুদুজ্জামান মাসুদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১২৩ 🪪

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে ‘কেমন বন্দর চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদুজ্জামান মাসুদ, নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী।

মাসুদুজ্জামান মাসুদ তাঁর বক্তব্যে বলেন, “বিগত ফ্যাসিবাদিকালে সবচেয়ে বেশি ত্যাগ করেছে জাতীয়তাবাদি দল। যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, তাদের অবদান আমরা কখনো ভুলব না। আমি বন্দরবাসীর পাশে আছি এবং থাকব। এই এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে আমি সবসময় এগিয়ে আসব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পাওয়ার জন্য আমি কৃতজ্ঞ।

নারায়ণগঞ্জের বাইরে যাওয়ার আমার কোনো জায়গা নেই। আমি দেখেছি অনেক ক্ষেত্রে যেখানে সরকারের দায়িত্ব পালনের কথা, সেখানে তা ঠিকমত বাস্তবায়ন হয় না। ফলে অসহায় মানুষদের সমাজের অন্যদের উপর নির্ভর হতে হয়। আমি আপনাদের হয়ে সেই পরিবর্তনের কাজটি করার অঙ্গীকার করি – যাতে নীতিমালা সংশোধনের মাধ্যমে সরকার দায়িত্ব পালনে আরও দক্ষ, স্বচ্ছ ও যুগোপযোগী হতে পারে। এই শহরের মানুষের সেবা ও সহযোগিতাই আমার অঙ্গাঙ্গী দায়িত্ব।”

আজকের মত বিনিময় সভার সাংবাদিকদের মতে, মাসুদুজ্জামান মাসুদ একজন বড় মনের সমাজসেবক। রমজান মাসে তার দিকনির্দেশনায় সাধারণ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে, যা গরীব, দুঃখী ও অসহায়দের পাশে দাঁড়ানোর এক অনন্য উদাহরণ। তিনি সবসময় দিতে এসেছেন, নেয়ার জন্য নয়, এবং মানুষের কল্যাণ ও কর্মসংস্থান সৃষ্টিতে সক্রিয় ভূমিকা রেখেছেন। সাংবাদিকরা বলেন, “আমরা মাসুদ ভাইকে সম্মান করি ও তাঁর জন্য দোয়া করি যেন আল্লাহ তাকে জনগণের সেবা করার সুযোগ দেন। প্রেস ক্লাব সবসময় তার জন্য উন্মুক্ত, এবং নির্বাচিত হলে আমরা আশা করি তিনি ক্লাবের দিকে সু-নজর রাখবেন।


সভায় বক্তৃতা ও মতামত প্রদান করেন দ্বীন ইসলাম দিপু, সহ-সভাপতি, বন্দর প্রেসক্লাব; সাংবাদিক ইমন শাহরিয়ার; কবির সোহেল, সাধারণ সম্পাদক, বন্দর নাগরিক কমিটি (বনাক); হাফেজ মো. কবির হোসাইন, আহ্বায়ক, বন্দর উন্নয়ন ফোরাম; অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, যুগ্ম-আহ্বায়ক, বন্দর উন্নয়ন ফোরাম; মোঃ মাহতাব উদ্দিন, প্রধান শিক্ষক, লক্ষণখোলা আলহ্বাজ ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়; এবং রোটারিয়ান নুরুল ইসলাম, শিক্ষানুরাগী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্যবৃন্দ; মনোয়ার হোসেন শোখন, শহিদুল ইসলাম রিপন, শাখাওয়াতুল ইসলাম রানা। সভাপতি শাহেন শাহ্, বন্দর উপজেলা বিএনপি সভাপতি হিরণ, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন। বন্দর প্রেস ক্লাবের; মেহেবুব মিয়া (সদস্য), আব্দুল লতিফ রানা (অর্থ সম্পাদক), মাহফুজুল আলম জাহিদ (সাধারণ সম্পাদক), শ্যামল (সাংবাদিক), মোঃ আজিজুর রহমান (অধ্যক্ষ, বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ), মোহাম্মদ আলী (প্রধান শিক্ষক, বাংলাদেশ নৌবাহিনী ডকইয়ার্ড ও ইঞ্জিনিয়ারিং উচ্চ বিদ্যালয়), মোঃ মিজানুর রহমান (ভারপ্রাপ্ত অধ্যক্ষ, বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ)। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর ও বন্দরের বিএনপির সকল সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দরা।
উক্ত সভার আয়োজন করেছিল বন্দর প্রেসক্লাব, যার মাধ্যমে স্থানীয় সাংবাদিক সমাজ, সুধীজন এবং সাধারণ জনগণের মধ্যে মতবিনিময় ও সংলাপের একটি উন্মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102