বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শহর শাখার ১ম ব্যাচ ‘সবক প্রদান’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৩১৫ 🪪
কুরআন ও সুন্নাহর শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে শনিবার (০৮ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শহর শাখার উদ্যোগে এক ‘সবক প্রদান’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ্ ফতেহ উল্লাহ ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী. সুপার এইচ এম নাসির উদ্দিন, যিনি লোকমান (আঃ)-এর তাঁর সন্তানদের প্রতি উপদেশ স্মরণ করিয়ে দিয়ে বলেন- “তোমরা সালাত কায়েম করো। আল্লাহর রসূল সা. ধীরস্থিরভাবে নামাজ কায়েম করতে বলেছেন। এবং মানুষদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করেছেন। নামাজ, মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখে।”
​মুহাম্মদ আসলাম মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন অত্র শাখার শাখা প্রধান ‘ মাও. ইকবাল হোসাইন।  তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালনায়  ৬০ জন শিক্ষার্থীকে সবক পাঠ করান আদর্শ স্কুল মসজিদের ইমাম ও খতিব ‘হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।”
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার  ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জনাব মনজুরুর রহমান।
আন্তর্জাতিক মানের ক্বারী খোবাইবুল হক তানঈম-এর সুললিত কন্ঠে অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত পাঠ করা হয়।
​সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আদর্শ স্কুলের সিনিয়র শিক্ষক শেখ ফরিদ উদ্দিন আহমেদ, আদর্শ স্কুলের শিক্ষক নুরুল ইসলাম।
​অনুষ্ঠানের এক গুরুত্বপূর্ণ অংশে হিফয সম্পন্নকারী শিক্ষার্থী মোসা. রিজওয়ানা ইসলাম-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
​উক্ত সবক প্রদান অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- অত্র শাখার শাখা সহকারী হাফেজ মাওলানা কামরুল হাসান।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102