মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে ফারুক হোসেন সরকারের শুভেচ্ছা মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা: চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে প্রধান আসামি গ্রেফতার  যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবে শ্রমজীবীরা: নুরুল আমিন সোনারগাঁও পৌরসভায় অবৈধ চুনা কারখানার দৌরাত্ম্য, গ্যাস চুরি ও দূষণে অতিষ্ঠ এলাকাবাসী পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান বুবলী যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে শিশুদের মাঝে ঈদ বস্র উপহার বরেণ্য ব্যক্তিদের সম্মান ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের ইফতার ও দোয়া  ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযানে ৩ পরিবহনকে জরিমানা কাব্যছন্দ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত না’গঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদকে জেলা স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শুভেচ্ছা 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১১০ 🪪

৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় দুলাল হোসেন বলেন, ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহী ও জনতার বিপ্লবের স্মরণে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তিনি উল্লেখ করেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার মিলিত বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হয়েছিল।

দুলাল হোসেন তাঁর বার্তায় আরও বলেন, এই বিপ্লবের ফলেই বাংলাদেশ আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন থেকে রক্ষা পায়। তিনি জানান, এই দিনে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে ঢাকা সেনানিবাসের বন্দিদশা থেকে তৎকালীন সেনাপ্রধান ও স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করে আনেন।

এই বিপ্লবের পথ ধরেই জেনারেল জিয়াউর রহমান পরবর্তীতে রাষ্ট্রক্ষমতায় আসেন। তখন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি এই দিবসটিকে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102