শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্র আন্দোলনের সম্মেলন ও ইফতার: আদর্শিক নেতৃত্ব গড়ার আহ্বান তরুণদের ঐক্যে সমাজ বদলানো সম্ভব: ইয়ুথ সার্কেল সভাপতি জাহিদ হাসান চাঁদাবাজি নির্মূল ও অধিকার আদায়ের সংগ্রামে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে- হাফেজ আবদুল মোমিন  নারায়ণগঞ্জ জেলা স্কীন প্রিন্টিং মাস্টার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের ইফতার মাহফিলে এস. আলম রাজীব ঈদের আগেই মোতালেব মনোয়ারা গার্মেন্টসসহ সব কারখানায় বকেয়া পরিশোধের দাবি; অন্যথায় বিকেএমইএ ঘেরাওয়ের হুঁশিয়ারি ফতুল্লায় পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার করল র‍্যাব-১১ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জাকির হোসেন সেন্টু’র নেতৃতে না’গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ 🪪
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সেন্টু’র নেতৃতে নেতাকর্মীদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে নগরীর সিটি পার্ক থেকে শুরু করে বঙ্গবন্ধু সড়ক, চাষাঢ়া গোল চত্বর ঘুরে খানপুর, মন্ডলপাড়া, বাবুরাইল ও দেওভোগ লেকপাড় হয়ে পুনরায় সিটি পার্ক এসে শোভাযাত্রাটি শেষ হয়।

শোভাযাত্রায় শেষে নারয়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সেন্টু বলেন- জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের বিএনপি’র পক্ষ হতে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। নারায়ণগঞ্জ মহানগর যুবদল গত ১৫ বছর বিএনপি’র সকল আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে যুবদলের নেতা-কর্মীরা রাজপথ কাঁপিয়েছে। এ-ই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

ও-ই বর্ণাঢ্য শোভাযাত্রায় এসময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা সালাউদ্দিন আহমেদ, নাসিক ১৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী মো. রুবেল, মো. শেখ ফরিদ, জহিরুল ইসলাম, নাজমুল হাসান, শেখ মাঈনুদ্দিন, মোঃ আপন, রোহান, রিপন খান, ওমর ফারুক, নাজমুল খান, শান্ত সরদার বিশাল আহমেদ সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

ঊল্লেখ্য, আজকের এ-ই দিনে ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলটি প্রতিষ্ঠিত হয়েছিলো। সে-ই জন্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রাণ ভরে শ্রদ্ধা সালাম জানান নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতা-কর্মীবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102