বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “নাগঞ্জের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ, হিন্দু সম্প্রদায়ের জন্য হবে মডেল মন্দির’: এড সাখাওয়াত রমজানে অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন সমাজসেবক মাসুদুজ্জামান: দ্বিতীয় দিনে সহস্রাধিক পরিবারে মাংস বিতরণ নির্ধারিত সময়েও খোলেনি ভূমি অফিস, বারান্দায় বসে জনগণের কথা শুনলেন প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: এড. টিপু না’গঞ্জ-৪ আসনের এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ: বিকেএমইএ সভাপতিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান চাষাড়া রেল ক্রসিংয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: রাতে জেগে তদারকি করলেন রেল প্রকৌশলী জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি: জেলা প্রশাসকের আশ্বাস

বন্দরে এমপি প্রার্থী মইনুদ্দিন আহমাদের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১১৫ 🪪
​ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ রবিবার (২৬ অক্টোবর) বাদ আসর বন্দরের একরামপুর বড় জামে মসজিদ থেকে গণসংযোগ করেন। এই গণসংযোগটি বন্দরের উইলসন রোড, স্বল্পের চক, কদম রসুল কলেজ মাঠপাড়া এবং কদম রসুল  এলাকায় এসে গণসংযোগটি শেষ হয়।
​গণসংযোগে মাওলানা মইনুদ্দিন আহমাদ জনগণের উদ্দেশ্যে বলেন, “আমরা ভালো থাকতে চাই, এদেশের মানুষ ভালো থাকতে চায়। আমাদের ভালো থাকতে হলে ন্যায় ও ইনসাফ কায়েম করতে হবে।” তিনি বলেন, আল্লাহর আইন কায়েম করতে হলে সকলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে ইসলামের বিজয় হলে, কোরআনের বিজয় হলে যত রাস্তা ঘাট আছে, সংস্কার হবে।উন্নয়নের জন্য যত টাকা বরাদ্দ হবে, প্রত্যেকটি টাকা হিসাব করে খরচ করা হবে, ইনশাআল্লাহ।
​গণসংযোগে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী মজলিসে সূরা সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, বন্দর উত্তর থানা আমীর মাওলানা আতিকুর রহমান, সেক্রেটারি মোঃ জহুরুল ইসলাম, ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বশির আহমেদ, থানা নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম, ২৭ নং কাউন্সিলর প্রার্থী মহিউদ্দিন মিয়া সহ স্থানীয় শতাধিক জামায়াত নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102