ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ও তরুণ রাজনীতিবিদ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিকে দেখতে গেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
শুক্রবার (২৪ অক্টোবর ) ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিকে দেখতে যান কেন্দ্রীয় যুবদল সভাপতি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল এবং সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ বাছেদুর রহমান সোহেল।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ মশিউর রহমান রনির স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। মশিউর রহমান রনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।
তার অসুস্থতার খবরে রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নেতৃবৃন্দ রনির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এসময় রনি তার সুস্থতার জন্য দোয়া চান।