বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

জনগণের মুক্তির ৩১ দফা প্রচারে মাঠে মাসুদুজ্জামান মাসুদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ 🪪

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ আজ শুক্রবার (২৪ অক্টোবর) চাষাড়া বাগে জান্নাত জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে এলাকাবাসী ও মুরুব্বিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” জনসাধারণের মাঝে বিতরণ করেন।

এসময় তিনি মসজিদের উন্নয়ন কাজে সহায়তার জন্য ৫ লক্ষ টাকা অনুদান প্রদানের প্রতিশ্রুতি দেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও গণমানুষের কল্যাণে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে আশপাশের এলাকায় ৩১ দফার গণসংযোগ ও সংস্কার বিষয়ক আলোচনা করেন নেতৃবৃন্দ। এ সময় মাসুদুজ্জামান মাসুদ বলেন, এই ৩১ দফা হচ্ছে জাতীয় মুক্তি, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি সুসংগঠিত রূপরেখা, যা দেশের জনগণের অধিকারের প্রতিফলন ঘটাবে।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির সদস্য মাহবুব উল্লাহ তপন, ফারুক হোসেন ও ফারুখ আহমেদ রিপন এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলসহ মহানগর, থানা, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মাসুদুজ্জামান মাসুদ আরো বলেন,

“এই ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয় এটি জনগণের মুক্তির প্রতিশ্রুতি। আমরা চাই এমন বাংলাদেশ, যেখানে গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়ন একসাথে এগিয়ে যাবে। জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।”

কর্মসূচি শেষে স্থানীয় নেতাকর্মীরা আগামী দিনে এই প্রচার কার্যক্রম আরও বিস্তৃতভাবে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102