মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা বন্দরে জামাতার বিরুদ্ধে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ, ইউএনও’র কাছে মায়ের আর্জি দৈনিক আজকের নীরবাংলার ১৭ বছরে পদার্পণ: ট্রাফিক টিআই এম এ করিম’কে বিশেষ সম্মাননা

যুবদল নেতা সাহেদের বিরুদ্ধে ‘মিথ্যা সংবাদ’: তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন সজল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২২৪ 🪪

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব জনাব সাহেদ আহমেদের বিরুদ্ধে কতিপয় অনলাইন পোর্টাল ও বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে অসত্য সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।

আজ বিকালে এক বিবৃতিতে মনিরুল ইসলাম সজল বলেন, “অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় নিউজ পোর্টাল, অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় নারায়ণগঞ্জের খানপুরে অতি সম্প্রতি ঘটে যাওয়া এক লোমহর্ষক হত্যাকান্ডে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিপ্লবী সদস্য সচিব, রাজপথের অকুতোভয় সৈনিক, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রসেনানী, মহানগর ছাত্রদলের সাবেক সফল সভাপতি, বারবার কারানির্যাতিত নেতৃত্ব, সহযোদ্ধা জনাব সাহেদ আহমেদকে জড়িয়ে অসত্য, ভুল ও কল্পনাপ্রসূত সংবাদ পরিবেশন করা হচ্ছে, যা একান্তই কাম্য নয়।”

তিনি আরও বলেন, “প্রকৃত সত্য হচ্ছে সাহেদ আহমেদ বৃহত্তর খানপুরের কৃতি সন্তান। খানপুর বা মহানগরের কোথাও সাহেদ আহমেদের ব্যক্তিগত কোনো অফিস নেই। মহানগর যুবদলের সকল কার্যক্রম পরিচালিত হয় নগর খানপুরে অবস্থিত মহানগর যুবদলের একমাত্র কার্যালয় থেকে।”

জনাব সজল সংবাদমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সংবাদমাধ্যমগুলো জাতির দর্পণ হিসেবে কাজ করে। আমরা মহানগর যুবদলের পক্ষ থেকে সংবাদমাধ্যমসমূহের কাছে ৫ই আগস্ট পরবর্তী বাংলাদেশে সংবাদ পরিবেশনে আরও বেশি দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। পাশাপাশি যেকোনো গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সচেতনতার সাথে সঠিক তথ্য উৎঘাটনপূর্বক সত্যতা যাচাই করে সংবাদ পরিবেশনের আহ্বান জানাচ্ছি।”

বিবৃতিতে মনিরুল ইসলাম সজল সংবাদমাধ্যমসমূহের স্বাধীন পথচলা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সংবাদ প্রকাশে নতুন দ্বার উন্মোচিত হোক, অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিতে সংবাদ মাধ্যমের পাশে নারায়ণগঞ্জ মহানগর যুবদল সর্বদা থাকবে বলে অঙ্গীকারবদ্ধ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102