বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

বাবুলের ৩১দফা লিফলেট বিতরণ ও গণসংযোগে সাধারণ মানুষের ব্যাপক সাড়া 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৯১ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্র মেরামত’-এর ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল এক বিশাল লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচী পালন করেছেন। বুধবার, ২২ অক্টোবর বিকালে অনুষ্ঠিত এই কর্মসূচীতে তাঁর নেতৃত্বে শত শত নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

গণসংযোগটি নগরীর মিশনপাড়া মোড় থেকে শুরু হয়ে কালিরবাজার, ১নং রেলগেইট, টানবাজার, মন্ডলপাড়া, নিতাইগঞ্জ, পাইকপাড়া, নয়াপাড়া, বৌবাজার, ১নং বাবুরাইল, দেওভোগ পাক্কারোড হয়ে ২নং রেলগেইট আলী আহমদ চুনকা মিলনায়তনে এসে এসে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। এসময় নেতাকর্মীরা ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে আবু জাফর আহমেদ বাবুল উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “দলের জন্য আমার প্রচার প্রচারণা অব্যাহত থাকবে। দল যাকে মনন দিবে তার পক্ষেই কাজ করে যাবো।

এই লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচীতে মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এই কর্মসূচী তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং আসন্ন নির্বাচনে বিএনপির পক্ষে জনসমর্থন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
`

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102