বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “নাগঞ্জের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ, হিন্দু সম্প্রদায়ের জন্য হবে মডেল মন্দির’: এড সাখাওয়াত রমজানে অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন সমাজসেবক মাসুদুজ্জামান: দ্বিতীয় দিনে সহস্রাধিক পরিবারে মাংস বিতরণ নির্ধারিত সময়েও খোলেনি ভূমি অফিস, বারান্দায় বসে জনগণের কথা শুনলেন প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: এড. টিপু না’গঞ্জ-৪ আসনের এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ: বিকেএমইএ সভাপতিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান চাষাড়া রেল ক্রসিংয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: রাতে জেগে তদারকি করলেন রেল প্রকৌশলী জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি: জেলা প্রশাসকের আশ্বাস

মুসাপুর ইউনিয়নে মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১০৭ 🪪

আজ ২২ অক্টোবর বুধবার নারায়ণগঞ্জ জেলার মুসাপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমান প্রণীত ৩১ দফার রূপরেখা দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার অংশ হিসেবে বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়ানুরাগী ও বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মসূচিটি আয়োজন করেন মুসাপুর ইউনিয়নের স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা। লিফলেট বিতরণে নেতৃত্ব দেন মুসাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাবুল মিয়া এবং কৃষক দলের মুসাপুর ইউনিয়ন সভাপতি কামাল হোসেন। এতে আরও অংশ নেন যুবদল মুসাপুর ইউনিয়নের সহ-সভাপতি নূর মোহাম্মদ, এবং দলীয় কর্মী আফজল, মিজান, ফারুক ও আলামিনসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

স্থানীয় বাজার, পথচারী, দোকানপাট, ঘরবাড়ি ও জনবহুল এলাকায় ঘুরে ঘুরে তারেক রহমানের প্রস্তাবিত জাতীয় পুনর্গঠনের ৩১ দফা কর্মসূচি তুলে ধরা হয় সাধারণ মানুষের সামনে। লিফলেট বিতরণের পাশাপাশি জনগণের সঙ্গে কথা বলে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ও রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের অঙ্গীকার তুলে ধরেন নেতারা।

নেতৃবৃন্দ জানান, বর্তমান দুর্নীতি ও জনদুর্ভোগ থেকে দেশকে মুক্ত করতে তারেক রহমানের এই ৩১ দফা হচ্ছে একটি সুস্পষ্ট ও যুগোপযোগী রোডম্যাপ। তারা বলেন, জনগণের স্বার্থে, গণতন্ত্র পুনরুদ্ধারে এই কর্মসূচিকে ঘরে ঘরে পৌঁছে দিতে বদ্ধপরিকর বিএনপির নেতাকর্মীরা।

এই গণসংযোগ কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে বলে জানান আয়োজকরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102