বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

৩১ দফা বাস্তবায়নে আল মুজাহিদ মল্লিকের ভিন্নধর্মী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ 🪪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁয়ে ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন তরুণ সমাজসেবক আল মুজাহিদ মল্লিক।
আজ বুধবার বারদী থেকে মোগড়াপাড়া সড়কে অটো রিকশা, সিএনজি ও ট্রাকচালকদের মাঝে টিশার্ট, ক্যাপ, পানি ও ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
আল মুজাহিদ মল্লিক বলেন, “৩১ দফার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করা হয়েছে। এই দফাগুলোকে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। চালক ভাইয়েরা দিন-রাত রাস্তায় পরিশ্রম করেন, তাই তাদের মাধ্যমেও আমরা বার্তা ছড়িয়ে দিতে চাই।”
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দিয়ে ৩১ দফার তাৎপর্য তুলে ধরেন।
উল্লেখ্য, ৩১ দফার এই রূপরেখায় সুশাসন, আইনের শাসন, নারী ও শিশুর অধিকার রক্ষা, জবাবদিহিমূলক প্রশাসন ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102