শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্র আন্দোলনের সম্মেলন ও ইফতার: আদর্শিক নেতৃত্ব গড়ার আহ্বান তরুণদের ঐক্যে সমাজ বদলানো সম্ভব: ইয়ুথ সার্কেল সভাপতি জাহিদ হাসান চাঁদাবাজি নির্মূল ও অধিকার আদায়ের সংগ্রামে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে- হাফেজ আবদুল মোমিন  নারায়ণগঞ্জ জেলা স্কীন প্রিন্টিং মাস্টার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের ইফতার মাহফিলে এস. আলম রাজীব ঈদের আগেই মোতালেব মনোয়ারা গার্মেন্টসসহ সব কারখানায় বকেয়া পরিশোধের দাবি; অন্যথায় বিকেএমইএ ঘেরাওয়ের হুঁশিয়ারি ফতুল্লায় পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার করল র‍্যাব-১১ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ 🪪

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার উপদ্রব কমাতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এক মশক নিধন কর্মসূচি পালন করেছে। রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় শহরের টানবাজার থেকে শুরু হয়ে আধুনিক মশক নিধন ফগার মেশিনের সাহায্যে শহরের বিভিন্ন রাস্তাঘাট, ড্রেন এবং আশপাশের এলাকায় মশা নিধনের ওষুধ ছিটানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। তারা বলেন, “জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই আমাদের মহানগর বিএনপির এই উদ্যোগের মূল লক্ষ্য। আমরা চাই, সবাই মিলে সচেতন হয়ে এলাকাকে মশামুক্ত রাখতে কাজ করি। প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক সংগঠনগুলোও যদি এভাবে উদ্যোগী হয়, তাহলে মশাবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব হবে।”

কর্মসূচিতে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা এলাকাবাসীকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান এবং নিজেদের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। এছাড়াও উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য মাকিত মোস্তাকিম শিপলু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ফয়েজ উল্লাহ সজল, জুনায়েদ আলম ঝলক, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলী, ১৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খোকন সাহা এবং সাংগঠনিক সম্পাদক কায়সার রায়হান খান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102