বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

তারেক রহমানের ৩১ দফার মাধ্যমে বাংলাদেশে নতুন সূর্য উদয় হবে : আবু জাফর বাবুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৫০ 🪪

নারায়ণগঞ্জ-৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল বলেছেন, তারেক রহমানের ৩১ দফার মাধ্যমে বাংলাদেশে নতুন সূর্য উদয় হবে। এই ৩১টি দফা বাস্তবায়ন হলে নারায়ণগঞ্জ বাংলাদেশের উন্নয়নে এক অগ্রগনি ভূমিকা পালন করবে।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জের বন্দরে কদম রসুল দরগা থেকে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ কালে তিনি এ কথা বলেন। এ সময় আবু জাফর বাবুলের সাথে বন্দর থেকে হাজার হাজার উৎসব জনতা অংশগ্রহণ করে।

বাবুল আরো বলেন, বিগত সময় গুলোতে নারায়ণগঞ্জে উন্নয়নের নামে শুধু মানুষকে বিভ্রান্ত করা হয়েছে বিএনপি ক্ষমতায় আসলে নারায়ণগঞ্জে অভূতপূর্ব উন্নয়ন হবে। আমি জনগণের সমর্থন নিয়ে তা বাস্তবায়ন করে যেতে চাই।

শহর এবং বন্দরের সংযোগ সেতু কদম রাসুল সেতুর বিষয়ে তিনি বলে, আমি যদি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পাই এবং জনগণ আমাকে সমর্থন দেয়। আমার নির্বাচনের পরে সর্বপ্রথম আমার যে কাজ হবে তা হল দীর্ঘদিন ধরে বন্দরবাসী আকাঙ্ক্ষা বন্দর এবং নারায়ণগঞ্জ শহরের মাঝে কদম রসুল সেতু আমি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। তাই, তারেক রহমানের ৩১ দফার প্রচারের আনুষ্ঠানিক সূচনা আমি কদম রসুল দরগা থেকে করলাম।

এ সময় আবু জাফর বাবুলের সাথে নারায়ণগঞ্জ মহানগর এবং বন্দর থানা বিএনপির ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102