বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

ন্যায়ের রাজনীতি ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে মাসুদুজ্জামান মাসুদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১২২ 🪪

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ আজ শুক্রবার (১৭অক্টোবর) ডি.আই.টি মসজিদে জুমার নামাজ আদায় শেষে স্থানীয় মুসুল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।

পরে তিনি ডি.আই.টি এলাকা থেকে ২নং গেইট পর্যন্ত জনসাধারণের সঙ্গে গণসংযোগ করেন এবং জনগণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” প্রচারপত্র বিতরণ করেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাসুদুজ্জামান মাসুদ বলেন,”দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তাহলে আমি নির্বাচনে অংশ নেব। আর যদি মনোনীত না-ও করে, তবুও আমি ও আমরা বিএনপি এবং জাতীয়তাবাদী দলের সাথেই থাকব কারণ আমরা সবাই ঐক্যবদ্ধ। আজ একটি ঐতিহাসিক দিন, কারণ আজ ‘জুলাই সনদ’ স্বাক্ষরিত হচ্ছে, যা আমাদের আন্দোলন ও আদর্শকে আরও সুসংগঠিত করবে। ব্যক্তিগত মতামত সবারই থাকতে পারে, সেটা আমারও আছে অন্যদেরও থাকতে পারে। তবে দিন শেষে আমরা সবাই বিএনপি। আমাদের মার্কা একটাই-ধানের শীষ, দল একটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল।”

এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আ. সবুর খান সেন্টু, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির সদস্য; মাহাবুব উল্লাহ তপন, হাজী ফারুক হোসেন, মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, মো. ফারুক হোসেনসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। দেশের প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির কার্যক্রম চলবে।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102