বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

জনতার দাবি মেনে নিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন দিন – মুফতি মাসুম বিল্লাহ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ 🪪

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, এ সরকার জনগণের সরকার। সকল দলের সরকার। কোন পক্ষ বা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদেরকে দায়িত্ব দেয়া হয় নাই। কোন দলের পক্ষে না গিয়ে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে জনতার দাবি মেনে নিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন দিন।

আজ ১৫ অক্টোবর’২৫ বুধবার দুপুর ১২ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর-এর উদ্যোগে পি আর সহ ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ক. আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করা। খ. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। গ. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ঘ. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ঙ. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধনে সভাপতির বক্তব্যে নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ এসব কথা বলেন।

সেক্রেটারি সুলতান মাহমুদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি মাও. হাসান ইমাম মুন্সী, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক বিলাল খান প্রমুখ নেতৃবৃন্দ।

তিনি আরো বলেন, দেশে এখন পর্যন্ত নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হয় নি। আইন-শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের বিভিন্ন ইউনিট এখন পর্যন্ত প্রায় অকার্যকর। এমতাবস্থায় বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হলে কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, পেশি শক্তি ও কালো টাকার ব্যবহার ঠেকানো যাবে না। কাজেই অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করুন। পিআর পদ্ধতি ছাড়া কোনোভাবেই নির্বাচন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য হবে না।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102