শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি: নারায়ণগঞ্জে মে দিবসে রাজেকুজ্জামান রতনের হুঙ্কার বৃষ্টির ভোগান্তি দূর করতে জেলা কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ শুরু: পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির শ্রমিকদের অবহেলিত রেখে দেশের উন্নয়ন টেকসই হতে পারে না: শ্রমিক নেতা এড.ইসমাইল  ​“নারায়ণগঞ্জ আসছেন ছাত্র ফেডারেশন-এর কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খাঁন রিচার্ড” শ্রমিক অধিকার আদায়ে সজিব হোসেন ইবুর নির্দেশে রাজপথে তাওসিনের নেতৃত্বাধীন র‍্যালি সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   না’গঞ্জে বিনামূল্যে উন্নত চিকিৎসা ও হকারদের জন্য বহুতল ভবন করে কর্মসংস্থানের দাবি-আবদুল জব্বার নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ: শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান সব পেশাজীবীর যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের মে দিবসে শ্রমজীবী মানুষকে মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের শুভেচ্ছা

নগরবাসীকে সালাম জানিয়ে আবু জাফর আহমেদ বাবুলের বিশাল শোডাউন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২০৩ 🪪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে আজ বিকেলে নারায়ণগঞ্জ নগরীতে এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার কর্মী-সমর্থকের অংশগ্রহণে নগরীর প্রধান প্রধান সড়ক মুখরিত হয়ে ওঠে।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে নগরীর মিশনপাড়া মোড় থেকে এই বর্ণাঢ্য কর্মসূচী শুরু হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিশনপাড়া মোড়ে এসে শেষ হয়।

বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুলের ছোট ভাই, প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক জহির আহমেদ সোহেলের নেতৃত্বে এই শোডাউন অনুষ্ঠিত হয়। কর্মী-সমর্থকরা বাদ্যযন্ত্র ও ফেস্টুন হাতে নিয়ে মিছিলে অংশ নেন।

এসময় কর্মী-সমর্থকরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের পক্ষে এবং বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুলের পক্ষ থেকে নারায়ণগঞ্জ-৫ আসনের জনসাধারণকে সালাম জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের স্লোগানে পুরো নগরী এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102