এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর এবং নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
শতাধিক নেতাকর্মী নিয়ে আরো উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, মহানগরী কর্ম পরিষদ সদস্য মাওলানা ওমর ফারুক, মহানগরী মজলিসে শুরা সদস্য ফরিদ উদ্দিন আহমাদ প্রমূখ।
এসময় মাওলানা আবদুল জব্বার বলেন নির্বাচন যত ঘনিয়ে আসছে দেশের মানুষ জামায়াতের প্রতি তাদের ভালোবাসা আরো বাড়িয়ে দিচ্ছে । দেশের জনগন তাদের প্রকৃত নেতৃত্ব বেছে নিতে পারবেন। আমরা মনে করি পি আর পদ্ধতিতে নির্বাচন হলে দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত হবে। ন্যায় ও ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লার ভোট বিপ্লব হবে ইনশাআল্লাহ।