বুধবার, ০৬ মে ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি ‘বেলু’ গ্রেপ্তার কথনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে গল্প আড্ডা  বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ

বিকেএমইএ সভাপতির সঙ্গে আল মুজাহিদ মল্লিকের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩১৮ 🪪
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সভাপতি মো. হাতেম আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাবেক ছাত্রনেতা, সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. আল মুজাহিদ মল্লিক।

সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকালে বিকেএমইএ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ’র পরিচালক মনিরুজ্জামান মনির ও নজরুল ইসলাম স্বপন।

সাক্ষাৎকালে তারা দেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি খাতের সম্ভাবনা ও স্থানীয় উদ্যোক্তাদের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। আল মুজাহিদ মল্লিক বিকেএমইএ সভাপতিকে সোনারগাঁও শিল্পাঞ্চলে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান এবং শিল্প খাতে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102