শনিবার, ০২ মে ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি: নারায়ণগঞ্জে মে দিবসে রাজেকুজ্জামান রতনের হুঙ্কার বৃষ্টির ভোগান্তি দূর করতে জেলা কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ শুরু: পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির শ্রমিকদের অবহেলিত রেখে দেশের উন্নয়ন টেকসই হতে পারে না: শ্রমিক নেতা এড.ইসমাইল  ​“নারায়ণগঞ্জ আসছেন ছাত্র ফেডারেশন-এর কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খাঁন রিচার্ড” শ্রমিক অধিকার আদায়ে সজিব হোসেন ইবুর নির্দেশে রাজপথে তাওসিনের নেতৃত্বাধীন র‍্যালি সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   না’গঞ্জে বিনামূল্যে উন্নত চিকিৎসা ও হকারদের জন্য বহুতল ভবন করে কর্মসংস্থানের দাবি-আবদুল জব্বার নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ: শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান সব পেশাজীবীর যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের মে দিবসে শ্রমজীবী মানুষকে মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে বিদ্যানিকেতন হাই স্কুলে শিক্ষক সমাবেশ, স্কাউট দীক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৬১ 🪪

শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যানিকেতন হাই স্কুলে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (৫ অক্টোবর) সকালে শিক্ষক সমাবেশ, স্কাউটদের দীক্ষা গ্রহণ এবং বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক ও ক্যাম্পফায়ার অনুষ্ঠিত হয়।

সকালে বিদ্যালয়ের মিলনায়তনে প্রধান শিক্ষক উত্তম কুমার সাহার সভাপতিত্বে এক শিক্ষক-শিক্ষার্থী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন শিক্ষক কামরুন নাহার কাকলী, লিপি রানী দাস, মো. বেলাল হোসেন, ট্রাস্ট সদস্য এডভোকেট নবী হোসেন, মোয়াজ্জেম হোসেন সোহেল ও আবদুস সালাম। বক্তারা শিক্ষকদের জাতি গঠনের কারিগর হিসেবে উল্লেখ করে শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিকতা ও মানবিক গুণাবলি অর্জনে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শিক্ষকদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

একই সময়ে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্কাউটদের দীক্ষা গ্রহণ অনুষ্ঠান ও তাঁবু বাস অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ট্রাস্ট সদস্য মনির হোসেন খান, মোয়াজ্জেম হোসেন সোহেল ও প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

বিকেলে তাঁবু বাসের সমাপনী ও ক্যাম্পফায়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট সদস্য অ্যাডভোকেট নবী হোসেন। আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা রোভার স্কাউট কমিশনার আরিফ মিহির, ট্রাস্ট সদস্য আবদুস সালাম ও প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

বক্তারা স্কাউটিংয়ের গুরুত্ব, দায়িত্ববোধ ও শৃঙ্খলাবোধ নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। এই আয়োজনের মাধ্যমে বিদ্যানিকেতন হাই স্কুল শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এক আনন্দঘন ও উদ্দীপনামূলক পরিবেশ তৈরি হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102