বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি ‘বেলু’ গ্রেপ্তার কথনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে গল্প আড্ডা  বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ

সিদ্ধিরগঞ্জে আল মুজাহিদ মল্লিককে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১০০ 🪪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব আল মুজাহিদ মল্লিককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার (৪ অক্টোবর ২০২৫) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, আল মুজাহিদ মল্লিক তৃণমূলের জনপ্রিয় নেতা হিসেবে সর্বদা জনগণের পাশে থেকেছেন। তার নেতৃত্বে বিএনপি আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছা গ্রহণ শেষে আল মুজাহিদ মল্লিক বলেন, “বিএনপির এই ভালোবাসা ও আস্থা আমার অনুপ্রেরণা। আমি সর্বদা জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যেতে চাই।”
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102