মাওলানা মঈনুদ্দিন এর শারীরিক খোঁজ নিলেন না’গঞ্জ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময় :
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
১৬৯
🪪
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ অসুস্থ হয়ে সাইনবোর্ড প্রো-অ্যাকটিভ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তার অসুস্থতার খবর পেয়ে ছুটে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও ফতুল্লা থানার নেতৃবৃন্দ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা মুফতি ইসমাঈল সিরাজী আল মাদানী।
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, এই পরিদর্শনে নেতৃবৃন্দ মাওলানা মঈনুদ্দিন আহমদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।