বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

ডেঙ্গু প্রতিরোধে নাসিক প্রশাসককে খেলাফত মজলিসের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ 🪪
ডেঙ্গু প্রতিরোধে অবিলম্বে ব্যবস্থা নিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিস। 

২৯ সেপ্টেম্বর-২০২৫ ইং, সোমবার বিকাল সাড়ে তিনটায় নগর ভবনে খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর নেতৃবৃন্দ নাসিক প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ’র হাতে স্মারকলিপি প্রদান করেন।

এসময় নাসিক প্রশাসক খেলাফত মজলিস নেতৃবৃন্দকে এবিষয়ে স্মারকলিপি প্রদান করায় ধন্যবাদ জানান এবং তাৎক্ষণিকভাবে প্রতিটি ওয়ার্ডে নতুনভাবে ২টি করে ফগার মেশিন ক্রয় করে কার্যক্রম বৃদ্ধি করার সিদ্ধান্ত নেন। এছাড়াও এবিষয়ে অতিদ্রুত সময়ের মধ্যেই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ সহ বিশেষ কিছু পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আশ্বাস দেন। প্রশাসক এব্যাপারে রাজনৈতিক দলসমূহ ও বিভিন্ন কমিউনিটিকে এগিয়ে আসার আহবান জানান।

এসময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, নুর মোহাম্মদ খান, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মুহাম্মদ শরীফ মিয়াজী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, ফতুল্লা থানা সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, নাসিক ১৫ নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ শাহআলম, সাধারণ সম্পাদক হাসান রানা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102