বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি ‘বেলু’ গ্রেপ্তার কথনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে গল্প আড্ডা  বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ

বন্দর উপজেলা জামায়াতের উদ্যোগে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ 🪪
২৭ সেপ্টেম্বর বিকালে বন্দর উপজেলা জামায়াতের উদ্যোগে সম্মানিত শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়
বাংলাদেশ জমায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, আদর্শ জাতি গঠনে শিক্ষকদের এগিয়ে আসতে হবে।
তিনি বিগত দিনগুলো উল্লেখ করে বলেন অতীতে জাতি হিসেবে আমরা দেখেছি,
রাষ্ট্র দুর্নীতিপরায়ন, অসৎ  হয়ে গিয়েছিলো,  যার কারণে বার বার দেশ দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। দেশ উন্নতি থেকে  পিছিয়ে পড়েছে, জাতির  চারিত্রিক অবক্ষয় ঘটেছে।
 জাতিকে উন্নতির দিকে নিয়ে যেতে হলে উন্নত জাতি গঠনের বিকল্প নেই।
 আর উন্নত আদর্শ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমির  মাওলানা আব্দুল কাইয়ুম, নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি  ইঞ্জিনিয়ার মানোয়ার  হোসাইন, ন্যাশনাল ডক্টরস ফোরাম নারায়ণগঞ্জ জেলা সভাপতি  ডা. আলী আশরাফ ও আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি মাওলানা ওমর ফারুক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বন্দর উপজেলা জামায়াতের আমীর খোরশেদ আলম ফারুকী।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102