বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

নাসিক ১১নং ওয়ার্ডে এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ 🪪
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুনের পক্ষে নাসিক ১১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। 
২৭ সেপ্টেম্বর-২০২৫, শনিবার বিকালে তল্লা বড় মসজিদ চত্বর থেকে গণসংযোগ শুরু করে তল্লা, খানপুর, হাজীগঞ্জসহ ১১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে গণসংযোগ শেষ হয়। এসময় নেতৃবৃন্দ জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং খেলাফত মজলিস ও দেওয়াল ঘড়ি মার্কার পক্ষে পক্ষে বিভিন্ন স্লোগান দেন। 
এসময় খেলাফত মজলিস নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মহানগর সহ-সাধারণ সম্পাদক ও ১১ নং ওয়ার্ড সভাপতি হানিফ কবির বাবুল, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, সদর থানা সহ-সভাপতি আলমগীর হুসাইন, ইসলামী যুব মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক তানভীর শিকদার, খেলাফত মজলিসের ১২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আলতাফ হুসাইন, ১১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমদ, সাগর আহমদ, প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102